মূল অংশে যান

WordPress প্লাগিন

WooCommerce স্টোরের জন্য একটাই প্লাগিন: ফেক অর্ডার প্রোটেকশন, অসম্পূর্ণ অর্ডার, সার্ভার ইভেন্টসহ Meta ও TikTok পিক্সেল, Google Tag Manager, আর আপনার ChattyFly ইনবক্সের সাথে লাইভ চ্যাট।

কীভাবে যুক্ত করবেন

5টা ধাপ, কয়েক মিনিটেই শেষ।

  1. 1

    প্লাগিন ডাউনলোড করুন

    ChattyFly-তে WooCommerce-এর Plugin ট্যাব খুলে Download চাপুন। একটা zip ফাইল পাবেন; আনজিপ করবেন না। প্লাগিনটা WordPress-এর প্লাগিন তালিকায় নেই, এটা আসে ChattyFly থেকে।

    Integrations → WooCommerce → Plugin
  2. 2

    WordPress-এ ইনস্টল করুন

    WordPress-এ Plugins → Add New → Upload Plugin খুলে zip বেছে নিন, Install Now চাপুন, তারপর Activate।

  3. 3

    প্লাগিনের key বানান

    আবার ChattyFly-এর Plugin ট্যাবে গিয়ে Generate API key চাপুন।

    Integrations → WooCommerce → Plugin
  4. 4

    WordPress-কে ChattyFly-এর সাথে যুক্ত করুন

    WordPress-এ ChattyFly → Connection খুলে Plugin API key আর secret বসিয়ে সেভ করুন। যুক্ত হলেই প্লাগিনের ফিচার চালু হয়ে যায়।

  5. 5

    যা চান চালু করুন

    Live Chat চালু করুন, Marketing (Meta, TikTok, Google Tag Manager) সেটআপ করুন, আর ফেক অর্ডার ও অসম্পূর্ণ অর্ডারের নিয়ম বেছে নিন।

জেনে রাখা ভালো

  • নতুন ভার্সন WordPress-এর Plugins স্ক্রিনে সাধারণ "Update available" হিসেবে আসে, এক ক্লিকেই ইনস্টল।
  • ক্যাশিং প্লাগিন ব্যবহার করেন? Live Chat চালুর পর পেজের ক্যাশ মুছে দিন।

আপনার ব্যবসা চালু করুন অটোপাইলটে

একঘেয়ে কাজগুলো AI সামলাক, আর আপনার টিম মন দিক কাস্টমার আর ব্যবসা বাড়ানোয়।